ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নতুন নেতৃত্বে লিয়াকত–জসিম
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ২:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট লিয়াকত আলী খান ‘সভাপতি’ এবং অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন মৃধা ‘সাধারণ সম্পাদক’ নির্বাচিত হয়েছেন।
নির্বাচন বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সমিতি ভবনের নিচতলায় ভোটগ্রহণ চলাকালীন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করেছিল। রাতে ভোট গণনার পর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মতিউর রহমান নিজামী ও অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। সহ-সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অ্যাডভোকেট মো. রেজাউল হোসেন শামীম।
অন্যান্য কার্যনির্বাহী পদে নির্বাচিতরা হলেন—
অডিট সম্পাদক: অ্যাডভোকেট শেখ মো. সেলিমুজ্জামান রুকু
অর্থ সম্পাদক: অ্যাডভোকেট মো. ছরোয়ার হোসেন
ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক: অ্যাডভোকেট মেহেদী হাসান
প্রচার ও প্রকাশনা সম্পাদক: অ্যাডভোকেট কুমার চৌধুরী
তথ্য ও প্রযুক্তি সম্পাদক: অ্যাডভোকেট মোহাম্মদ মাসুম মিয়া
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—
অ্যাডভোকেট নির্মল চন্দ্র দাস, অ্যাডভোকেট শাহ মো. আবু জাফর, অ্যাডভোকেট মো. এনায়েত হোসেন, অ্যাডভোকেট মো. আবু নাইম জুয়েল এবং মো. রকিবুল ইসলাম বিশ্বাস।
নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার দ্বীনেশ চন্দ্র দাস ও সহকারী প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট গাজী শাহাদুজ্জামান লিটন। সহকারী কমিশনার জানিয়েছেন, মোট ৩২৪ জন ভোটারের মধ্যে ৩১৩ জন ভোট প্রয়োগ করেন।
নির্বাচন পুরোপুরি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং ভোটাররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
১২৭ বার পড়া হয়েছে