সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে নারীর পেট থেকে ৮ কেজির বিশাল টিউমার অপসারণ

স্টাফ রিপোর্টার, চাঁদপুর
স্টাফ রিপোর্টার, চাঁদপুর

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ২:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক নারীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বড় টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে এ জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। অপারেশনটি পরিচালনা করেন হাসপাতালের চেয়ারম্যান ও সার্জন ডা. মো. আরিফ উল হাসান।

হাসপাতাল সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার একটি গ্রামের ৪৫ বছর বয়সী ওই নারী দীর্ঘ তিন থেকে চার মাস ধরে পেটে অস্বাভাবিক ভারী ভাব ও ব্যথায় ভুগছিলেন। প্রথমদিকে আলট্রাসনোগ্রাফিতে পেটে তরল জমার সম্ভাবনা দেখা গেলেও পরবর্তীতে সিটি স্ক্যানের মাধ্যমে বড় আকারের টিউমার শনাক্ত হয়।

পরে চিকিৎসকদের সিদ্ধান্তে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ অপারেশনে টিউমারের আকার দেখে চিকিৎসকরা বিস্মিত হন।

অস্ত্রোপচারকারী ডা. মো. আরিফ উল হাসান জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর রোগীর শরীরে টিউমারের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। সফলভাবে টিউমার অপসারণের পর বর্তমানে রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে রোগীর স্বজনরা গণমাধ্যমে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান বলেন, রোগীকে সরাসরি পরীক্ষা ও পূর্ণাঙ্গ তথ্য ছাড়া মন্তব্য করা সম্ভব নয়। তবে ৮ কেজি ওজনের টিউমার নিঃসন্দেহে একটি গুরুতর বিষয়।

উল্লেখ্য, মফস্বল এলাকায় জটিল অস্ত্রোপচারে দক্ষতার জন্য ডা. মো. আরিফ উল হাসান ইতোমধ্যে পরিচিত মুখ। এর আগে ২০২৪ সালে এক রোগীর দেহে আটকে থাকা একটি বস্তু অপারেশন ছাড়াই অপসারণ করে তিনি আলোচনায় আসেন।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন