আমীর হামজার বিরুদ্ধে ১শ' কোটি টাকার মানহানির মামলা
সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নেতা মুফতি আমীর হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে মামলাটি করেন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম।
আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ইকবাল হাসান মাহমুদ টুকু একটি সম্মানিত মুসলিম পরিবারের সন্তান এবং দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গত ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমীর হামজা প্রকাশ্যে তাকে ‘নাস্তিক’ বলে আখ্যা দেন। এতে তার ব্যক্তিগত ও ধর্মীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করা হয়।
বাদীপক্ষের আইনজীবীরা জানান, এ ধরনের অবমাননাকর মন্তব্য শুধু একজন ব্যক্তিকেই নয়, বরং সমাজের সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ সৃষ্টি করেছে। দণ্ডবিধির ৫০০ ধারায় দায়ের করা এই মামলায় আসামির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
১২২ বার পড়া হয়েছে