সর্বশেষ

সারাদেশ

হিলিতে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

মুসা মিয়া, হিলি
মুসা মিয়া, হিলি

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে সাইফুল ইসলাম নামে এক কওমী মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুলিশ।

রোববার (রাত সাড়ে ১২টা) উপজেলার আলীহাট ইউনিয়নের জুতমন বাঁশমুড়ি দারুল উলূম রহমানিয়া মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। আটক শিক্ষক পাশ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামের বাসিন্দা এবং ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে অভিযুক্ত শিক্ষক হেফজ বিভাগের এক শিক্ষার্থীকে বলাৎকার করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা তাকে মাদ্রাসার একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন এবং পরে থানা পুলিশকে খবর দেন।

হাকিমপুর (হিলি) থানার ওসি জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদ্রাসার সভাপতি এনামুল হক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটক শিক্ষককে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে এবং ভিকটিমকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন