সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় সড়ক বন্ধ করে প্রতিবেশীর বেড়া, চার পরিবার গৃহবন্দী

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) 
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) 

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সড়কে বেড়া দিয়ে চারটি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে।

এতে প্রায় ১০ দিন ধরে চরম ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা। ঘটনাটি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের তাহেরপুর গ্রামে ঘটেছে।

স্থানীয় সূত্র ও সরেজমিনে জানা যায়, তাহেরপুর গ্রামের এসএ ওমেদপুর মৌজার ৫২৭ নম্বর দাগের ১ নম্বর খাস খতিয়ানের একটি সড়ক নিজের রেকর্ডভুক্ত সম্পত্তি দাবি করে প্রায় ১০ দিন আগে কাঠের বেড়া দিয়ে ঘিরে দেন হযরত আলী নামের এক ব্যক্তি। ফলে ওই সড়ক ব্যবহারকারী আবদুল খালেক মুসুল্লী, ইদ্রিস, আবুল হাসান ও আবুল কালামের পরিবার চলাচলে চরম দুর্ভোগে পড়েন।

অভিযোগ রয়েছে, প্রায় দুই বছর আগে ওই সড়কের দুই-তৃতীয়াংশ কেটে পুকুর তৈরি করেন একই ব্যক্তি। এরপর বিকল্প হিসেবে কবরস্থানের ভেতর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করলেও সোমবার ভোরে অপর প্রতিবেশী সামসুল হক সিকদার জাল দিয়ে সেই পথও বন্ধ করে দেন। এতে চারটি পরিবার কার্যত গৃহবন্দী হয়ে পড়ে।

ভুক্তভোগী আবদুল খালেক মুসুল্লী বলেন, “আমরা ১৯৭৪ সাল থেকে এখানে বসবাস করছি, আগে কোনো সমস্যা ছিল না। তারা ১৯৮৩ সালে এখানে এসে নানা বিরোধ সৃষ্টি করে। এখন আমরা ঘর থেকে বের হতেও পারছি না। কোনো সালিস বা আইন তারা মানে না।” তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

অভিযুক্ত হযরত আলী দাবি করেন, গ্রাম্য সালিসের সিদ্ধান্ত অনুযায়ী সড়কে বেড়া দেওয়া হয়েছে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক জানান, ঘটনাটি তদন্তে তহসিলদারকে সরেজমিনে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন