সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় একসঙ্গে তিন সন্তানের জন্ম, মা ও নবজাতকরা সুস্থ

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৭:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার সিডি প্যাথ অ্যান্ড হাসপাতাল প্রাইভেট লিমিটেডে একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়েছে।

বিরল এ ঘটনায় হাসপাতালজুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও তিন নবজাতক বর্তমানে সুস্থ আছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এটি ছিল অত্যন্ত জটিল ও সংবেদনশীল একটি ডেলিভারি। তবে চিকিৎসকদের দক্ষতা, সতর্কতা ও পেশাদারিত্বের মাধ্যমে সফলভাবে প্রসব সম্পন্ন করা সম্ভব হয়েছে।

পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক ডা. জাহানারা সুলতানা মজুমদার (লুনা)। তার সঙ্গে ছিলেন অভিজ্ঞ ও দক্ষ নার্সিং টিম।

চিকিৎসকরা জানান, মা ও নবজাতকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধান এবং নার্সিং টিমের আন্তরিক সেবায় মা ও নবজাতকরা সুস্থভাবে গুরুত্বপূর্ণ এই সময় অতিক্রম করেছেন।

এমন একটি আনন্দঘন ঘটনার অংশ হতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ গর্ব প্রকাশ করেছে। পাশাপাশি মা ও তিন নবজাতকের সুস্থ, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ কামনা করেছেন সংশ্লিষ্ট সবাই।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন