সর্বশেষ

সারাদেশ

লালমনিরহাটে তেল নেওয়া নিয়ে পাম্পকর্মী ও বাইকারদের সংঘর্ষ, আহত ৪

অয়ন জ্যোতি, লালমনিরহাট
অয়ন জ্যোতি, লালমনিরহাট

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৭:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তেল নেওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের কর্মচারী ও মোটরসাইকেল আরোহীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে উপজেলার ফাতেমা ফিলিং স্টেশনে তেল সরবরাহ শুরুতে বিলম্ব হওয়ায় বাইকারদের সঙ্গে কর্মচারীদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় উভয় পক্ষ লাঠি, সোটা, বাঁশ ও হেলমেট নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষকে সরিয়ে দেয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন