খুলনা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের নিরঙ্কুশ জয়
রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৭:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৪টি পদে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল।
রোববার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মহসিন চৌধুরী ও মোশারফ হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন মোল্লা মশিউর রহমান নান্নু। যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন এম এম তৌহিদুজ্জামান।
এ ছাড়া লাইব্রেরি সম্পাদক পদে জয়দেব কুমার সরকার এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নুরুন নাহার নাজমুন নেছা জেবা।
কার্যনির্বাহী পরিষদের সাত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আশিকুজ্জামান, নারায়ণ কুমার মন্ডল, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, স্বর্ণালী দাস, শেখ সোহান ইসলাম, শাজাহান ঠাকুর এবং শাকিরা ফেরদৌস রিমি।
নির্বাচনে মোট ১,২০২ জন ভোটারের মধ্যে ১,০৫৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
১০৫ বার পড়া হয়েছে