সর্বশেষ

সারাদেশ

নড়াইলে তেল না পাওয়ায় ট্রাকচাপা, পাম্প ম্যানেজার নিহত; চালক গ্রেফতার, ট্রাক জব্দ

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৭:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার (৩৩)কে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক সুজাত মোল্যা (৪৬)কে র‌্যাব-৬ রবিবার বিকেলে যশোরের বাঘারপাড়া থেকে গ্রেফতার করেছে। একই দিন দুপুরে যশোরের বেনাপোল থেকে হত্যায় ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

নাহিদের হত্যার ঘটনায় নড়াইল জেলার সব তেল পাম্প একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। নড়াইল জেলা তেল পাম্প মালিক সমিতির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম হিটু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নড়াইলের ১০টি পাম্প রবিবার বন্ধ রাখা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার (২৮ মার্চ) রাত দুইটার দিকে তেল না পেয়ে চালক সুজাত ট্রাক চালিয়ে নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের নাহিদকে ফিলিং স্টেশনের পাশে মহাসড়কে চাপা দেয়। এ সময় নাহিদের সঙ্গে থাকা জিহাদ মোল্যাকেও (২৭) আহত হয়েছেন; তার ডান পা ভেঙে গেছে এবং ঢাকা পঙ্গু হাসপাতালে অস্ত্রোপচার চলছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ২টা ১০ মিনিটে নাহিদ মোটরসাইকেলযোগে সহকর্মী জিহাদকে নিয়ে বাড়িতে যাচ্ছিলেন, সেই সময় সুজাত ট্রাক চালিয়ে তাদের পেছনে ধাওয়া করে ট্রাকচাপা দিয়ে পালিয়ে যায়।

তুলারামপুর হাইওয়ে থানার ওসি সেকেন্দার আলী জানিয়েছেন, ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় বেনাপোল থেকে জব্দ করা হয়েছে। নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া জানিয়েছেন, অভিযুক্ত চালক যশোর থেকে গ্রেফতার করা হয়েছে।

নাহিদের জানাজা রবিবার বিকালে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন