সর্বশেষ

সারাদেশ

পদ্মায় গোসল করতে নেমে এসএসসি শিক্ষার্থী নিখোঁজ, উদ্ধার তৎপরতা অব্যাহত

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে আরাফাত হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

রবিবার (২৯ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে মাওয়া পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আরাফাত হোসেন শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত তার তিন বন্ধুকে নিয়ে পদ্মা নদীতে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ করে তিনি পানির নিচে তলিয়ে যান। তার সঙ্গে থাকা অন্য তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরাফাত আর উপরে উঠতে পারেননি।

ঘটনার পরপরই স্থানীয়রা নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালায়, তবে কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে ডুবুরি দল কাজ করছে এবং উদ্ধার কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন