সর্বশেষ

সারাদেশ

রাজবাড়ীতে গণঅধিকার নেতার ওপর হামলা, আপন ভাইসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী
স্টাফ রিপোর্টার, রাজবাড়ী

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৬:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীতে গণঅধিকার পরিষদের এক নেতার ওপর হামলার অভিযোগে তার আপন ভাইসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

রোববার (২৯ মার্চ) রাত ৮টার দিকে গণঅধিকার পরিষদের রাজবাড়ী সদর উপজেলা শাখার নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেইট শহীদ স্মৃতি চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য দেন সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে, বিকেল প্রায় পৌনে ৩টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার তারেক হাসান (৩৭) রাজবাড়ী সদর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক।

তারেক হাসান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, তার আপন ভাই তছির খান, তালই জামাল খান, বিয়াই মেহেদী খান এবং বিয়াইয়ের স্ত্রী ময়ূরী বেগমসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন এ হামলার সঙ্গে জড়িত।

অভিযোগে তিনি জানান, পরিবারের সদস্যদের সঙ্গে তার দীর্ঘদিনের আর্থিক ও পারিবারিক বিরোধ রয়েছে। বিদেশে (ফ্রান্স) অবস্থানকালে তিনি ভাইকে বিভিন্ন সময়ে প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা এবং বাড়ি নির্মাণের জন্য চেকের মাধ্যমে আরও ৩৫ হাজার টাকা দেন। এ সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন।

তারেক হাসানের দাবি, পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্তরা তাকে গালিগালাজ করে এবং একপর্যায়ে মারধর শুরু করে। এ সময় তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারা হয়। তাকে রক্ষা করতে গেলে তার ভাবী চম্পা বেগমকেও মারধর করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, হত্যার উদ্দেশ্যে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়, এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ খন্দকার জিয়াউর রহমান জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন