সর্বশেষ

সারাদেশ

ফুলবাড়িয়ায় পারিবারিক বিরোধে বাবাকে হত্যা, ছেলে-নাতিদের বিরুদ্ধে অভিযোগ

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৬:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে এক বৃদ্ধকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে তার ছেলে ও নাতিদের বিরুদ্ধে। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হোসেন আলী (৬৫) পেশায় শুঁটকি ব্যবসায়ী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছেলে রফিকুল ইসলামের সঙ্গে তার পারিবারিক বিরোধ চলছিল।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রফিকুল ইসলাম তার বড় ছেলে ইব্রাহিম খলিলসহ আরও দুইজনকে নিয়ে হোসেন আলীর ওপর হামলা চালায়। তারা বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করলে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

অভিযোগ রয়েছে, মারধরের পরও হামলাকারীরা থেমে না থেকে তাকে পাশের একটি পুকুরে ফেলে দেয়। এতে পানিতে ডুবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম, যিনি পেশায় ভ্যানচালক, এবং তার ছেলে ইব্রাহিম খলিলসহ আরও দুই নাতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন