সারাদেশ
মুন্সীগঞ্জ শহরের মুক্তারপুর এলাকায় পূর্ণিমা ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় একটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জে মোটরসাইকেলে আগুন, অল্পের জন্য রক্ষা ফিলিং স্টেশন
মুহাম্মদ নুরুন্নবী মুন্না , মুন্সীগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৪:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ শহরের মুক্তারপুর এলাকায় পূর্ণিমা ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় একটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ফিলিং স্টেশনটি। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, তেল নেওয়ার সময় হঠাৎ মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে (ওভারহিট) এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানান তিনি।
৩১৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর