সর্বশেষ

সারাদেশ

ফেনীতে পালিত হলো ৫৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস

নজরুল ইসলাম, ফেনী
নজরুল ইসলাম, ফেনী

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৭:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ফেনীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো দেশের ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।

দিবসটি উদযাপনের অংশ হিসেবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মনিরা হক। এরপর পুলিশ সুপার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৮টায় ভাষা শহিদ আবদুস সালাম স্টেডিয়ামে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ডিসপ্লে ও পরিবেশনা প্রদর্শিত হয়। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা আয়োজন করা হয়। সন্ধ্যায় শহিদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন