সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৫:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার দিবসের প্রথম প্রহরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এ সময় জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা কারাগারের দায়িত্বশীল কর্মকর্তা, সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারা পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করেন। এরপর এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত সবাই স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন