সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে অকটেন মজুদ, দোকানদারকে জরিমানা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৭:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের কৃষ্ণগোবিন্দপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের ঝটিকা অভিযানে অবৈধভাবে অকটেন মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে এক মুদি দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর চামারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ। এ সময় সদর মডেল থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।

অভিযানে জানা যায়, দোকানদার মকবুল হোসেন তার দোকানে অবৈধভাবে অকটেন মজুদ করে উচ্চমূল্যে বিক্রি করছিলেন। বিষয়টি যাচাই করতে এক ছদ্মবেশী ক্রেতা দোকানে গিয়ে প্রতি লিটার অকটেনের দাম ২৭০ টাকা জানতে পারেন। পরে দোকান ও তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ লিটার অকটেন জব্দ করা হয়।

অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা অকটেন বিধি অনুযায়ী বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ জানান, মজুদ করে অতিরিক্ত দামে তেল বিক্রির মতো অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, অসাধু ব্যবসায়ী ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভোক্তাদের স্বার্থ সুরক্ষিত থাকে।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন