সর্বশেষ

সারাদেশ

রংপুরে জ্বালানি সংকট, পেট্রোল-অকটেন-ডিজেল শূন্যে চরম ভোগান্তি

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৬:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিভাগীয় নগরী রংপুরে হঠাৎ করেই তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। নগরীর কোনো পেট্রোল পাম্পেই পেট্রোল, অকটেন বা ডিজেল পাওয়া যাচ্ছে না। অধিকাংশ ফিলিং স্টেশন জ্বালানি না থাকার নোটিশ টানিয়ে দিয়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

বুধবার নগরীর অন্তত অর্ধশতাধিক ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, কোথাও কোনো ধরনের জ্বালানি তেল মজুদ নেই। প্রতিটি পাম্পের সামনে শত শত মোটরসাইকেল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল পাওয়ার অপেক্ষায় রয়েছে।

পাম্প কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার থেকে ডিপো থেকে কোনো জ্বালানি সরবরাহ করা হয়নি। ফলে তাদের পক্ষে বিক্রি করা সম্ভব হচ্ছে না। তারা অভিযোগ করেন, ডিপোগুলো কবে নাগাদ জ্বালানি সরবরাহ করবে সে বিষয়েও কোনো স্পষ্ট তথ্য দেওয়া হচ্ছে না। এমনকি ট্যাংক লরি দুইদিন ধরে ডিপোতে অপেক্ষমাণ থাকলেও তেল সরবরাহ করা হয়নি।

এ পরিস্থিতিতে বাধ্য হয়ে ফিলিং স্টেশনগুলো ‘তেল নেই’ উল্লেখ করে নোটিশ টানিয়েছে।

অন্যদিকে, তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মোটরসাইকেল আরোহীরা। তারা জানান, টানা দুইদিন জ্বালানি না পাওয়ায় তাদের দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে। অনেকেই সরকারের জ্বালানি মজুদ থাকার দাবির সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল না থাকায় হতাশা প্রকাশ করেছেন।

দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে নগরীতে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন