সর্বশেষ

সারাদেশ

মনপুরায় লোকালয় থেকে হরিণ উদ্ধার ও অবমুক্ত

মেজবাহ উদ্দিন শিপু, ভোলা
মেজবাহ উদ্দিন শিপু, ভোলা

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৩:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মনপুরার দক্ষিণ সাকুচিয়া বাতির খাল এলাকায় স্থানীয়দের সহযোগিতায় একটি হরিণ উদ্ধার করে পচাঁ কোড়ালিয়া বন বিভাগ অবমুক্ত করেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে স্থানীয় বাসিন্দারা নদীর কাছে একটি হরিণ জিও ব্যাগে আটকা পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত বন বিভাগকে খবর দেন। পচাঁ কোড়ালিয়া বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেন এবং প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখেন এটি সম্পূর্ণ সুস্থ।

পরবর্তীতে হরিণটিকে পচাঁ কোড়ালিয়া সংলগ্ন সংরক্ষিত চর পাতালিয়া বনে অবমুক্ত করা হয়। স্থানীয়রা ধারণা করছেন, হরিণটি মনপুরার পাশের উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ থেকে মেঘনা নদী সাঁতরে এসে মনপুরায় প্রবেশ করেছে।

পচাঁ কোড়ালিয়া বিট কর্মকর্তা সজীব সরকার বলেন, “মঙ্গলবার সকালে খবর পেয়ে আমরা হরিণটি উদ্ধার করে চর পাতালিয়া বনে অবমুক্ত করেছি।” মনপুরা রেঞ্জ অফিসার রাসেদুল ইসলাম যোগ করেন, “সংরক্ষিত বন এলাকায় মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি সচেতন। বন্যপ্রাণী দেখলে তারা ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে জানাচ্ছেন। এটি খুবই ইতিবাচক পরিবর্তন। মানুষের সহযোগিতা থাকলে বনের প্রাণীরা আরও নিরাপদ থাকবে।”

১৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন