সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ওজোপাডিকোর কর্মকর্তা নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

শনিবার, ২১ মার্চ, ২০২৬ ৮:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদের দিন সকালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় ফরিদপুরের সদরপুর ওজোপাডিকো সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা শরীফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন।


দুর্ঘটনা শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বৈকুন্ঠপুর এলাকায় ঘটে। ফরিদপুর সদরপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শরীফুল ইসলাম কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের মোকসেদ আলী সেখের ছেলে। আবুল কালাম আজাদ জানান, ঈদের ছুটিতে তিনি মোটরসাইকেল চালিয়ে নিজ গ্রামের বাড়ি টুপুরিয়া যাচ্ছিলেন। বৈকুন্ঠপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরিবারের লোকজন খবর পেয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসেন। এই দুর্ঘটনায় নিহতের পরিবার ও ওজোপাডিকোর কর্মকর্তাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন