বৃষ্টি উপেক্ষা করে টাঙ্গাইলে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
শনিবার, ২১ মার্চ, ২০২৬ ৭:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জেলার প্রধান জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
প্রধান জামাতে ইমামতি করেন টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শামসুজ্জামান। তবে সকাল থেকে বৃষ্টিপাতের কারণে জেলার বিভিন্ন স্থানে অনেক মুসল্লি মসজিদে ঈদের নামাজ আদায় করেন।
জেলার প্রধান ঈদ জামাতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করেন।
১০৭ বার পড়া হয়েছে