সর্বশেষ

সারাদেশ

বৃষ্টির কারণে ঈদগাহ থেকে মডেল মসজিদে সরলো গোপালগঞ্জের প্রধান ঈদ জামাত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

শনিবার, ২১ মার্চ, ২০২৬ ৭:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশ ও জাতির কল্যাণ কামনা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে তা গোপালগঞ্জ জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মডেল মসজিদের ইমাম মুফতি অলিউল্লাহ।

প্রধান জামাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া জেলা কোর্ট মসজিদে ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮টা ২০ মিনিটে, থানাপাড়া জামে মসজিদে তৃতীয় জামাত এবং গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে সকাল ৮টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন মসজিদ ও উপজেলা ঈদগাহে সুবিধামতো সময়ে আরও একাধিক জামাত অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, মুকসুদপুরে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যা এবং টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী সাধারণ মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন।

ঈদ জামাত উপলক্ষে জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলাতেও একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে আনন্দ উদযাপন করাই ঈদের মূল বার্তা। আমরা একসঙ্গে নামাজ আদায় করেছি এবং মুসলিম বিশ্বের শান্তি কামনা করেছি।”

সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, “বৈরী আবহাওয়ার কারণে ঈদগাহে জামাত না হয়ে মডেল মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আমরা একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ গোপালগঞ্জ গড়ে তুলতে চাই।”

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, “বৃষ্টির কারণে কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে মডেল মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। মহান আল্লাহর কাছে দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেছি। সবাইকে ঈদের শুভেচ্ছা।”

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন