সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বৃহৎ ঈদ জামাতে এমপি নূরুল ইসলাম বুলবুল

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ২১ মার্চ, ২০২৬ ৭:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী নামোশংকরবাটী হেফজুল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বৃহৎ ঈদের জামাতে অংশগ্রহণ করেছেন সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

শনিবার সকাল ৮টায় বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ শেষে এমপি নূরুল ইসলাম বুলবুল মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দেশ ও জাতির কল্যাণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ঈদের এই বৃহৎ জামাতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নামোশংকরবাটী ঈদগাহ মাঠজুড়ে এদিন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন