ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশ এগিয়ে যাবে : কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী
শনিবার, ২১ মার্চ, ২০২৬ ৭:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নিজ জেলা কক্সবাজারের পেকুয়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ঈদের দিন সকাল ৯টায় পেকুয়া কেন্দ্রীয় জামে মসজিদে তিনি ঈদের নামাজ আদায় করেন এবং পরে স্থানীয় মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
নামাজ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পেকুয়া উপজেলা মাঠ পরিদর্শন করেন এবং এর দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে আরও এগিয়ে নেয়া সম্ভব।” তিনি অস্ট্রিয়ার ভিয়েনায় সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘের উদ্যোগে ‘গ্লোবাল সামিট অন ফ্রড’-এর প্রসঙ্গ তুলে ধরে বৈশ্বিক প্রতারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনকে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করে এর টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করেন তিনি।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী পারিবারিক কবরস্থানে গিয়ে পিতা-মাতার কবর জিয়ারত করেন।
রোববার তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে জানা গেছে।
১০৭ বার পড়া হয়েছে