সর্বশেষ

সারাদেশ

ষাটগম্বুজ মসজিদে মুসল্লীদের ঢল, ৩ জামাতে ঈদের নামাজ আদায়

স্টাফ রিপোর্টার, বাগেরহাট
স্টাফ রিপোর্টার, বাগেরহাট

শনিবার, ২১ মার্চ, ২০২৬ ৭:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরাবরের মতো এবারও বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ-এ বাগেরহাটের প্রধান ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) ভোর থেকেই বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন স্থান থেকে মুসল্লীরা দলে দলে মসজিদে সমবেত হন। নির্ধারিত সময়ের আগেই ধর্মপ্রাণ মুসল্লীতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ প্রাঙ্গণ। মসজিদের দুই পাশে নির্মিত অস্থায়ী প্যান্ডেলেও নামাজ আদায় করেন মুসল্লীরা।

মুসল্লীদের অতিরিক্ত উপস্থিতির কারণে প্রতিবছরের মতো এবারও তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়, এতে ইমামতি করেন খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ। এ জামাতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, জেলা পরিষদের প্রশাসক শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দ্বিতীয় জামাত শুরু হয় সকাল ৮টা ১৫ মিনিটে। এতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মো. নাসির উদ্দিন। তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়, এতে ইমামতি করেন বায়তুশ শরফ এতিমখানা ও মাদরাসার সুপার হাফেজ মাওলানা মো. এনামুল হক।

ঈদ উপলক্ষে জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। মসজিদ প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, দর্শনার্থীদের জন্য দৃষ্টিনন্দন আলোকসজ্জা এবং তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। ফলে বৃষ্টির মধ্যেও মুসল্লীরা স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পেরেছেন।

তবে বৃষ্টির কারণে ঈদের আনন্দে কিছুটা ভাটা পড়েছে। নামাজ শেষে খোলা মাঠে কোলাকুলি বা শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য তেমন দেখা যায়নি।

বাগেরহাট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. যায়েদ জানান, শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ সম্পন্ন হয়েছে। মসজিদের ভেতর ও বাইরে নামাজ আদায়ের যথেষ্ট ব্যবস্থা ছিল।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, বিশ্বঐতিহ্য এই মসজিদে ঈদের জামাত আয়োজন করতে আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল। আনন্দঘন পরিবেশে সবাই একসাথে নামাজ আদায় করেছেন এবং দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন