সর্বশেষ

জাতীয়খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন
সারাদেশসাভারে শারমিন জাহানের রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড
ঈদে নিরাপদ যাত্রার প্রস্তুতি, তবে পাটুরিয়া ফেরি ঘাটে ঝুঁকি রয়েই গেছে
জলঢাকার কাঁঠালী ইউনিয়নে ভিজিডিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ
ঈদ ও স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ
উত্তেজনার মধ্যেও চট্টগ্রামে রেকর্ড সংখ্যক জ্বালানিবাহী জাহাজের ভিড়
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ৯ বছরের শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগ
মুন্সীগঞ্জে নদীতে গোসল করতে নেমে নবম শ্রেণির ছাত্রের মৃত্যু
রাজস্ব ফাঁকিরোধে বেনাপোল কাস্টমসের কঠোর অবস্থান, ২ মাসে আদায় ৩ কোটি ৩৫ লাখ টাকা
সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ
লালমনিরহাটে এমপির নামে ভিজিএফ চালের ৩০% দাবি, কল রেকর্ড ফাঁস
ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান
শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান
ড্রোন–সংক্রান্ত ঘটনার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
খেলাবাতিল হয়ে গেল আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা
রোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সারাদেশ

রাজস্ব ফাঁকিরোধে বেনাপোল কাস্টমসের কঠোর অবস্থান

শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল, যশোর
শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল, যশোর

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৫:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে রাজস্ব ফাঁকি রোধে কঠোর অবস্থান নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। গত দুই মাসে বিভিন্ন পণ্যচালানে মিথ্যা ঘোষণা ও ঘোষণা বহির্ভূত পণ্য শনাক্ত করে প্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদ্ধার ও জরিমানা আদায় করা হয়েছে।

একই সঙ্গে ফল, মাছ, মোটর পার্টস, শাড়ি, কসমেটিকস ও কেমিক্যালসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে কাস্টমস।

বেনাপোল কাস্টমস সূত্র জানায়, যুগ্ম কমিশনার সাইদ আহমেদ রুবেল বেনাপোল কাস্টম হাউসে যোগদানের পর থেকে প্রতিটি পণ্যচালানের ক্ষেত্রে রাজস্ব আদায়ে দৃঢ়তা, সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। রাজস্ব ফাঁকি রোধে কঠোর অবস্থান নেওয়ায় কিছু অসাধু আমদানিকারক ও রাজস্ব ফাঁকিবাজ তার বিরুদ্ধে সামাজিকভাবে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এমনকি তাকে বেনাপোল থেকে বদলি করানোর জন্যও বিভিন্ন মহলে তদবির চলছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের টাকা নিয়ে ঢাকার বিভিন্ন স্থানে দেনদরবারও করা হচ্ছে।

তবে বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতি ও বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, যুগ্ম কমিশনার সাইদ আহমেদ রুবেল একজন সৎ ও অভিজ্ঞ কর্মকর্তা। তার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনগুলো।

কাস্টমস সূত্রে জানা গেছে, পচনশীল পণ্য যেমন আপেল, কমলা, আঙ্গুর, আনার ও মাছ জাতীয় পণ্যের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের ২৩ জুন ২০২৪ তারিখের পত্র (নং-০৮.০১.০০০০.০৫৭.০০৫.০০৭.২৪/৪২) অনুযায়ী ট্রাকের চাকা ভিত্তিক ন্যূনতম নীট ওজন নির্ধারণ করা হয়েছে। এর চেয়েও অধিক স্বচ্ছতার সঙ্গে পরীক্ষণ কার্যক্রম পরিচালনা করায় প্রতিটি ট্রাকে অতিরিক্ত এক থেকে দেড় টন নীট পণ্যের শুল্ক-কর আদায় নিশ্চিত করা সম্ভব হয়েছে।

এছাড়া ASYCUDA World System-এর G Truck Movement সাব-মডিউল গত ৮ ডিসেম্বর ২০২৬ থেকে চালু হওয়ায় বিনা এন্ট্রিতে ভারতীয় ট্রাক প্রবেশ সম্পূর্ণ বন্ধ হয়েছে। এখন মেনিফেস্টে উল্লেখিত ট্রাকগুলোই কেবল বন্দরে প্রবেশের অনুমতি পাচ্ছে।

বিভিন্ন সময়ে রাজস্ব ফাঁকি সংক্রান্ত পণ্যচালানে আঙ্গুর থেকে ৬৩ লাখ ৯৬ হাজার টাকা, দুই চাকা, তিন চাকা ও চার চাকার যানবাহন, বাস-ট্রাকের যন্ত্রাংশ, টায়ার ও মোটরযানের খুচরা যন্ত্রাংশসহ অন্যান্য পণ্য থেকে ৭৫ লাখ ৪৭ হাজার টাকা এবং সাগরের মাছ থেকে ৩১ লাখ ৫৫ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

এছাড়া নিম্ন ভোল্টেজ বিদ্যুৎ ও নিয়ন্ত্রণ সামগ্রী, শার্ট তৈরির কাপড়, পলিইউরেথেন, গিয়ার অয়েল (বেরু গিয়ার এইচভি-২০), আর্ট কালার (রঙের সেট), সিনথেটিক কাপড়, প্যাডলক (মোবা ব্র্যান্ড), লেমিনেটেড শিট ও ধর্মীয় গ্রন্থ পুঁথিমালা থেকে ৮৮ লাখ ৭৩ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়। অন্য আরও বিভিন্ন পণ্যচালান থেকে প্রায় ৭৫ লাখ টাকার ফাঁকিকৃত রাজস্ব ও জরিমানা আদায় করা হয়েছে। সব মিলিয়ে গত দুই মাসে ফাঁকিকৃত রাজস্ব ও জরিমানাসহ মোট ৩ কোটি ৩৫ লাখ টাকা আদায় নিশ্চিত করা হয়েছে।

রাজস্ব ফাঁকির অভিযোগে তিনটি সিএন্ডএফ লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হয়েছে বলেও জানা গেছে।

বেনাপোল কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, সিএন্ডএফ এজেন্ট মালিকপক্ষ, আমদানিকারক এমনকি স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্যরা যে কোনো সময় অফিস কক্ষে এসে আমদানি-রপ্তানি কার্যক্রম সংক্রান্ত তথ্য ও সেবা নিতে পারছেন।

স্থলপথে দেশের সর্ববৃহৎ রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান বেনাপোল কাস্টম হাউস রাজস্ব ফাঁকি রোধে বহুমুখী কার্যক্রম হাতে নিয়েছে। বন্দর ও রেলপথে আমদানিকৃত পণ্যের রাজস্ব আদায়, ট্রেড ফ্যাসিলিটেশন, ডিজিটাল অটোমেশন, চোরাচালান ও শুল্ক ফাঁকি প্রতিরোধ, নির্ধারিত সময়ে খালাস না নেওয়া পণ্যের নিলাম এবং মেয়াদোত্তীর্ণ বা ক্ষতিকর রাসায়নিক পণ্য ধ্বংসের মতো উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

কাস্টমস ও বন্দর সূত্র জানায়, গত ৫ আগস্টের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে কিছুটা শীতলতা তৈরি হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় তার প্রভাব দ্বিপক্ষীয় বাণিজ্যে পড়েছে। এই অস্থির পরিস্থিতির কারণে আমদানি ও রপ্তানি উভয় ক্ষেত্রেই গতি কমে গেছে।

বেনাপোল স্থলবন্দরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম আট মাসে ৬৮ হাজার ৮৬টি ট্রাকে মোট ১২ লাখ ৩৫ হাজার ৫২১ দশমিক ৮৪ মেট্রিক টন পণ্য আমদানি ও রপ্তানি হয়েছে। এর মধ্যে আমদানি হয়েছে ১১ লাখ ১০ হাজার ৯০৩ দশমিক ৮১ মেট্রিক টন এবং রপ্তানি হয়েছে ১ লাখ ২৪ হাজার ৬১৮ দশমিক ৬১ মেট্রিক টন পণ্য।

বেনাপোল কাস্টমস কমিশনার ফাইজুর রহমান বলেন, বেনাপোল কাস্টম হাউস ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করছে। বৈধ আমদানি ও সৎ করদাতাদের সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে। বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী যথাযথ রাজস্ব আদায় নিশ্চিত করার পাশাপাশি দ্রুত পণ্যচালান খালাসে ব্যবসায়ীদের সহযোগিতা দেওয়া হচ্ছে। তবে রাজস্ব ফাঁকি রোধে বেনাপোল কাস্টম হাউস ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন