কলাপাড়ায় অনৈতিক ভিডিও ভাইরলে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
কলাপাড়ার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনকে অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনার প্রেক্ষিতে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ এই আদেশ দেন। আজ থেকেই এটি কার্যকর হবে।
বরখাস্ত চিঠিতে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান শিক্ষকের অশ্লীল ও অনৈতিক কর্মকাণ্ড এবং তার ছবি ছড়িয়ে পড়ায় সমাজের প্রচলিত শালীনতা, নৈতিকতা ও রুচিবোধের প্রতি বিরূপ প্রভাব পড়েছে। এছাড়া তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং অসদাচরণের অভিযোগও রয়েছে।
গত বৃহস্পতিবার থেকে প্রধান শিক্ষকের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তদন্ত স্বাপেক্ষ তার পদত্যাগ দাবি করে আসছিল। তবে প্রধান শিক্ষক নিজেকে নির্দোষ দাবি করে ভিডিওটি এআই দ্বারা নির্মিত ও ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেছেন।
এর আগে ইউএনও কাউছার হামিদ প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের তদন্তের জন্য উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলীকে দায়িত্ব দিয়ে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রধান শিক্ষক স্কুলের সকল আয় ব্যাংকে জমা দেননি এবং ব্যয়ের ভাউচার অনুমোদনে নিয়ম মেনে চলেননি, যা বিদ্যালয়ের আর্থিক ক্ষতির কারণ হয়েছে।
কলাপাড়া ইউএনও জানান, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ফোন এবং লিখিতভাবে এ ঘটনা জানানো হয়েছে। প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের মাধ্যমে বিদ্যালয় ও সমাজে ক্ষতিপূরণহীন প্রভাব নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনা এখন কলাপাড়ার সর্বত্র আলোচনার বিষয় হয়ে উঠেছে।
১৩৭ বার পড়া হয়েছে