সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেলের সংকট: জেলা প্রশাসনের সাশ্রয়ী ব্যবহারের আহ্বান

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৫:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
জ্বালানি তেলের সংকট মোকাবেলায় জেলা প্রশাসনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের পেট্রোল পাম্প মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে সভায় তেলের স্বাভাবিক সরবরাহ ও সাশ্রয়ী ব্যবহার নিয়ে বিস্তর আলোচনা হয়।

সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী বলেন, জেলার ৭১ হাজার হেক্টর জমিতে বোরো ধানসহ বিভিন্ন ফসলের সেচ দেওয়ার জন্য ৯ হাজার ১২৮টি নলকূপ চলমান। তাই কৃষিকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে ডিজেল সরবরাহ নিশ্চিত করতে হবে। ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ জানান, উপজেলার এক্সকেভেটর আপাতত বন্ধ রেখে কৃষিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়— প্রতিটি পাম্প সর্বোচ্চ ২৫০০ লিটার তেল মজুদ রাখতে পারবে, এর বেশি হলে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। খোলাবাজারে কোনোভাবে তেল বিক্রি রোধ করা হবে। কৃষকদের নিরাপদ ও দ্রুত তেল সরবরাহের জন্য আপৎকালীন কৃষি কার্ড প্রদানের প্রস্তাব রাখা হয়েছে।

শিবগঞ্জের পাম্প মালিকরা প্রস্তাব দেন, যানজট এড়াতে প্রতিটি পাম্প একদিনে তেল সরবরাহ করবে। সর্বশেষ সবাইকে তেলের সাশ্রয়ী ব্যবহার করার আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের সভাপতি রাশিদুল হাসান, বিভিন্ন তেল কোম্পানির প্রতিনিধি ও জেলা পেট্রোল পাম্প মালিকরা।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন