সারাদেশ
কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ নতুন জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব পেয়েছেন। স্থানীয় সরকার বিভাগের রোববার (১৫ মার্চ) জারি করা অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
কুড়িগ্রামে জেলা পরিষদের নতুন প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ নতুন জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব পেয়েছেন। স্থানীয় সরকার বিভাগের রোববার (১৫ মার্চ) জারি করা অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
তিন দশক ধরে কুড়িগ্রাম জেলা রাজনীতির সঙ্গে জড়িত সোহেল হোসনাইন কায়কোবাদ জেলা বিএনপির একজন পরিচিত মুখ। নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি বলেছেন, “সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সঠিকভাবে পালনের চেষ্টা করবো। কুড়িগ্রাম জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে জেলা পরিষদকে আরও কার্যকরভাবে পরিচালনার জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
তিনি আরও যোগ করেছেন, জেলা পরিষদের উন্নয়নমূলক কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতি মনোযোগ থাকবে।
নিয়োগের খবরের পর থেকেই স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। অনেকেই আশা প্রকাশ করছেন, তার নেতৃত্বে জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে।
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন