সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সারাদেশ

গোয়াইনঘাটে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানি, স্বর্ণালংকার-নগদ লুটের অভিযোগ; থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৫:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাটে দিনে-দুপুরে বসতবাড়িতে ঢুকে এক গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ মার্চ) উপজেলার ৬ নম্বর ফতেপুর ইউনিয়নের লামা ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় আহত গৃহবধূ শামীমা বেগম (৪২) বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে একই গ্রামের আব্দুর রাজ্জাকের তিন ছেলে— মিনহাজ উদ্দিন (২২), নোমান উদ্দিন (২৮) ও মিজান আহমদ (২৬) সহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মিনহাজ উদ্দিন ভুক্তভোগীর ছেলের বন্ধু হওয়ায় পূর্ব থেকেই ওই বাড়িতে যাতায়াত করতেন। তার অসদাচরণের কারণে তাকে বাড়িতে আসতে নিষেধ করা হলেও তিনি তা উপেক্ষা করেন। গত ১৩ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগে মিনহাজ ঘরে ঢুকে আলমারির ড্রয়ার থেকে প্রায় এক ভরি স্বর্ণালংকার ও নগদ ১৯ হাজার ৭৫০ টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন।

এ সময় শামীমা বেগম বাধা দিলে মিনহাজ ও তার সহযোগীরা তাকে মারধর শুরু করে। অভিযোগে বলা হয়, এক পর্যায়ে মিনহাজ শামীমা বেগমের তলপেটে লাথি মারলে তিনি মাটিতে পড়ে যান। এরপর নোমান উদ্দিন তার গলা চেপে ধরেন এবং মিনহাজ তার চুল ধরে শ্লীলতাহানি করেন।

গৃহবধূর চিৎকার শুনে তার ছেলে মাহবুব আলম এগিয়ে এলে অভিযুক্তরা তাকে মারধর করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা লুট করা মালামাল নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত মা ও ছেলেকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

শামীমা বেগম বলেন, “সন্ত্রাসীদের হামলায় আমরা শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছি। আমার ও আমার ছেলের জীবন এখন ঝুঁকির মধ্যে রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

তিনি আরও জানান, চিকিৎসা গ্রহণ এবং আত্মীয়স্বজনদের সঙ্গে পরামর্শের কারণে থানায় অভিযোগ করতে কিছুটা দেরি হয়েছে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার এসআই মো. ফারুকুল ইসলাম বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই করে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন