রমজান উপলক্ষে শিবগঞ্জে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ৭:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টিকরি বাজার এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে মানবিক সংগঠন ‘আলোর সীমান্তে’।
বৃহস্পতিবার সকালে আয়োজিত এই কর্মসূচিতে কয়েকশত পরিবারের মাঝে চাল, ডাল, আলু, আটা, তেল ও লবণসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ ফজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উদ্যোক্তা পরিচালক ও সভাপতি আব্দুল বাসির, সাধারণ সম্পাদক ওমর ফারুক এলিম, কোষাধ্যক্ষ জিহাদ, সহকারী কোষাধ্যক্ষ মো. ইব্রাহিম, কালিচক জামে মসজিদের ইমাম আমিনুল ইসলাম, রনি এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের উদ্যোক্তা পরিচালক ও সভাপতি আব্দুল বাসির বলেন, রমজান মাস মানুষকে সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। তাই সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব। তিনি জানান, আলোর সীমান্তে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।
সংগঠনের নেতারা জানান, ‘আলোর সীমান্তে’ একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও অলাভজনক মানবিক সংগঠন। দীর্ঘদিন ধরে তারা দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় কাজ করে আসছে। বিশেষ করে ক্যান্সার আক্রান্ত রোগী, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারসহ বিভিন্ন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা প্রদান করছে সংগঠনটি।
১২৫ বার পড়া হয়েছে