সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী নিহত, মটরসাইকেল পুড়িয়ে প্রতিবাদ

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভোরে ছিনতাই চেষ্টা ব্যর্থ হওয়ার পর গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ভোর ৬ টায় জালকুড়ি কড়ইতলা এলাকায়। নিহতের সঙ্গে থাকা আরও দুই ছিনতাইকারী পালিয়ে যায়। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলযোগে ভোরে এসে এক পথচারীকে আটকে ছিনতাই করতে চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া করে। এ সময় এক ছিনতাইকারী ধরা পড়লে স্থানীয়রা তাকে গণপিটুনি করে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। বিক্ষুব্ধ জনতা পরে ছিনতাইকারীদের মোটরসাইকেলও পুড়িয়ে দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় জানতে পুলিশ চেষ্টা করছে।

২৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন