চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৩:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে জনসাধারণকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বিশেষ সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ফকিরপাড়া জামে মসজিদ এলাকায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় মাদকবিরোধী লিফলেট স্থানীয় জনগণের মধ্যে বিতরণ করা হয় এবং মাদকের ভয়াবহ প্রভাব সম্পর্কে জনগণকে অবহিত করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজকে মাদকমুক্ত রাখতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তাই নিয়মিতভাবে সচেতনতা বৃদ্ধির এ ধরনের কার্যক্রম জেলা জুড়ে চালানো হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।
২০৮ বার পড়া হয়েছে