সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশজামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার
পিরোজপুরে দুধে ডিটারজেন্ট ও জিলাপিতে হাইড্রোজেন: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরে নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

কালিয়ায় নিয়ম ভেঙে বালু উত্তোলন, ইজারাদারকে ২ লাখ টাকা জরিমানা

আব্দুস সাত্তার, নড়াইল
আব্দুস সাত্তার, নড়াইল

বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদী থেকে ইজারার সীমানা অতিক্রম করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ইজারাদারকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বড়কালিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নবগঙ্গা নদীর বড়কালিয়া এলাকার বৃহাচলা বালুমহাল থেকে নিয়ম লঙ্ঘন করে বালু উত্তোলন করছিলেন ঠিকাদার আজিজুল হক। তিনি ইজারাকৃত সীমানার বাইরে থেকে বালু উত্তোলন করে পরিবহনের চেষ্টা করছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ঠিকাদার আজিজুল হককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, জরিমানাপ্রাপ্ত আজিজুল হক মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কাজিরপাগলা গ্রামের আইজ উদ্দিনের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস জানান, সংশ্লিষ্ট ইজারাদার কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বৃহাচলা মৌজায় বালুমহালের ইজারা নিয়েছেন। কিন্তু তিনি নিয়ম অমান্য করে সীমানা অতিক্রম করে বড়কালিয়া এলাকা থেকে বালু উত্তোলন করছিলেন।

তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন