সারাদেশ
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসনে গৃহীত ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে টাঙ্গাইলে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঈদ যাত্রায় যানজট নিরসনে টাঙ্গাইলে সমন্বয় সভা
কাজী রিপন, টাঙ্গাইল
বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসনে গৃহীত ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে টাঙ্গাইলে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে টাঙ্গাইল পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর মেজর রাজু, যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, বাস কোচ মিনিবাস মালিক সমিতির সাবেক মহাসচিব খন্দকার ইকবাল হোসেন এবং জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিয়া।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যমুনা সেতু কর্তৃপক্ষ এবং সড়ক ও মহাসড়ক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ঈদকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসনে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১০৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন