সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশজামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার
পিরোজপুরে দুধে ডিটারজেন্ট ও জিলাপিতে হাইড্রোজেন: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরে নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

 নড়াইলে সড়ক দুর্ঘটনায় ডেলিভারিম্যান নিহত

আব্দুস সাত্তার, নড়াইল
আব্দুস সাত্তার, নড়াইল

বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ১০:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রিয়াজ শেখ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নড়াইল–মাগুরা সড়কের কাগজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ শেখ নড়াইল সদর উপজেলার ফুলশ্বর গ্রামের তরিকুল শেখের ছেলে। তিনি ‘তৃষ্ণা ড্রিংকিং ওয়াটার’ নামের একটি প্রতিষ্ঠানে ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন।

সহকর্মী আরিফ হোসেন জানান, বৃহস্পতিবার সকালে রিয়াজ ২০ লিটারের পানির জার গ্রাহকদের কাছে পৌঁছে দিতে নছিমন নিয়ে নলদী ও মিঠাপুর এলাকার উদ্দেশে রওনা দেন। পরে দুপুরে দুর্ঘটনায় তার মৃত্যুর খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান।

স্থানীয় বাসিন্দা রাজু মোল্যা বলেন, দুপুরের দিকে কাগজীপাড়া মসজিদের কাছ থেকে হঠাৎ শব্দ শুনে তারা ঘটনাস্থলে যান। সেখানে রাস্তার ঢালু জায়গায় রিয়াজকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বীরু ইসলাম নামে এক ব্যক্তির ইজিবাইকে করে তাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসা শুরুর আগেই তিনি মারা যান।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিয়াজের মৃত্যুর খবর পেয়ে তার স্বজনরা হাসপাতালে ছুটে এলে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের কান্নায় উপস্থিত সবার মধ্যে শোকের ছায়া নেমে আসে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন