সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশজামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার
পিরোজপুরে দুধে ডিটারজেন্ট ও জিলাপিতে হাইড্রোজেন: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরে নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

ফরিদপুরে মাদক ব্যবসার দ্বন্দ্বে রক্তাক্ত সহিংসতা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ১০:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘাতের জেরে ৪৮ ঘণ্টার ব্যবধানে ঘটে গেছে দুটি ভয়াবহ সহিংস ঘটনা।

এর মধ্যে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনার দুই দিনের মাথায় সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নে ইকবাল শেখ (৪৮) নামের এক ব্যক্তিকে গলা ও দুই পায়ের রগ কেটে হত্যার চেষ্টা করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে ইউনিয়নের আফজাল মন্ডলের হাট এলাকায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত ইকবাল শেখকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইকবাল শেখ ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের বাসিন্দা এবং রশিদ শেখের ছেলে।

এর আগে গত সোমবার রাতে ফরিদপুর শহরের লক্ষীপুর রেলস্টেশন বস্তি এলাকায় মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে রাজু ওরফে বাটুল রাজু (৩৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে জড়িত নুরুল ইসলামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত রাজু শহরের রেলস্টেশন বাজার মুসলিম কলোনীর ২নং কুঠিবাড়ীর বাসিন্দা বাবলু কসাইয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে একটি বাগানের ভেতর থেকে গোঙানির শব্দ শুনে স্থানীয়রা সেখানে ছুটে যান। গিয়ে তারা ইকবাল শেখকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এদিকে, হামলার পর পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত জিয়া মন্ডল (৫০) ও তার এক সহযোগী মোটরসাইকেল দুর্ঘটনায় পড়েন। এ সময় স্থানীয়রা জিয়া মন্ডলকে ধরে গণপিটুনি দেন। তবে তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিয়া মন্ডলকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করে। বর্তমানে তিনি পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

হামলায় গুরুতর আহত ইকবাল শেখের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এলাকাবাসী ও প্রাথমিক তথ্যমতে জানা গেছে, অভিযুক্ত জিয়া মন্ডল এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত। মাদক ব্যবসা নিয়ে অভ্যন্তরীণ কোন্দল থেকেই এ হামলার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আহত ইকবাল শেখের ভাই মো. রফিক শেখ জানান, তার ভাইয়ের শারীরিক অবস্থা ভালো নয় এবং তাকে প্রচুর রক্ত দিতে হচ্ছে। তিনি বলেন, “ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখনো আশঙ্কাজনক।”

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দ্রুত হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে হামলার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের লক্ষীপুর রেলস্টেশন বস্তি এলাকায় মাদক ব্যবসার বিরোধের জেরে রাজু ওরফে বাটুল রাজু (৩৮) কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নুরুল ইসলামসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের রেলস্টেশন বাজারের বস্তি এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি গ্রুপ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। মাদক ব্যবসা নিয়ে এলাকায় মাদক কারবারি হৃদয়ের সঙ্গে বাটুল রাজুর আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল।

এ বিরোধের জেরে সোমবার রাতে হৃদয় ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে রাজুকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে রাজুর মৃত্যু হয়। নিহত রাজুর স্বজনদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
 

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন