সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ২ মার্চ, ২০২৬ ১:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

সোমবার (২ মার্চ) দুপুরে কাশিয়ানী উপজেলার ফুকরা সরদারপাড়া ও মহেশপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

অভিযানে উপস্থিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- কাশিয়ানী উপজেলার ফুকরা সরদারপাড়া গ্রামের মো: শাহিন শেখ (৩৫) এবং মহেশপুর গ্রামের মোছা: আছমা বেগম (৪৩)।

নিবন্ধিত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মো: শাহিন শেখের বাড়ি থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে, মহেশপুর গ্রামে অভিযান চালিয়ে মোছা: আছমা বেগমের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, অভিযানে মাদক বেচাকেনার গোপন তথ্যের ভিত্তিতে এই গ্রেফতারের ঘটনা ঘটে। এ বিষয়ে কাশিয়ানী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

মাদকবিরোধী এই অভিযানে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও সচেতনতার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

৫৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন