সর্বশেষ

জাতীয়ফিতরা নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা
আজ জাতীয় শহীদ সেনা দিবস: পিলখানার হত্যাকাণ্ডের ১৭ বছর
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন গঠন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি শিক্ষকের
সারাদেশনারায়ণগঞ্জ সিটিতে নতুন প্রশাসক, ৬০ দিনের কর্মসূচি ঘোষণা
ময়মনসিংহ মেডিকেলের ৬ তলা থেকে লাফ দিয়ে তরুণীর মৃত্যু
চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: মৃত বেড়ে ৫, সংকটে আরও চারজন
আশুলিয়া পোশাক শ্রমিককে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, দেড় বছর পর স্বামী গ্রেফতার
জয়পুরহাটে নিরাপত্তা ঝুঁকি এড়াতে নতুন সেতু ভেঙে পুনঃনির্মাণ শুরু
টাঙ্গাইলে ১৭ হাজার মুরগির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগে মানববন্ধন
কলাপাড়ায় ছয় ছানা রেখে মা কুকুর হত্যার অভিযোগ
আন্তর্জাতিকস্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ: আমেরিকার ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে: ট্রাম্প
বাংলাদেশসহ ৪০ দেশের হাঁস-মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদি আরবের
খেলাঅস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দুই টেস্ট: ডারউইন ও ম্যাকাইয়ে লড়াই আগস্টে
সরকারকে নথি দিল বিসিবি, সাকিবের ফেরার পথে ইতিবাচক অগ্রগতি
জাতীয়

ফিতরা নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি ১৪৪৭ হিজরি সনের জন্য সাদাকাতুল ফিতরের হার নির্ধারণ করেছে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি। এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর ২০২৫ সালেও ফিতরার হার একই ছিল।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক। সভা শেষে সাংবাদিকদের কাছে ফিতরার হার তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, ইসলামী শরীয়াহ অনুযায়ী সামর্থ্যবান মুসলমানরা গম, আটা, যব, খেজুর, কিসমিস কিংবা পনির-এই ছয়টি পণ্যের যেকোনো একটি নির্ধারিত পরিমাণ বা তার সমমূল্য ফিতরা হিসেবে আদায় করতে পারবেন।

গম বা আটার ক্ষেত্রে নির্ধারিত পরিমাণ এক কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা’), যার বাজারমূল্য ধরা হয়েছে ১১০ টাকা (প্রতি কেজি ৬৫ টাকা হিসেবে)। যবের ক্ষেত্রে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম দিতে হবে, যার বাজারমূল্য ৫৯৫ টাকা (প্রতি কেজি ১৮০ টাকা ধরে)।

এছাড়া কিসমিসের ক্ষেত্রে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম, যার বাজারমূল্য ২ হাজার ৬৪০ টাকা (প্রতি কেজি ৮০০ টাকা ধরে) নির্ধারণ করা হয়েছে। খেজুরের জন্য একই পরিমাণে ২ হাজার ৪৭৫ টাকা (প্রতি কেজি ৭৫০ টাকা ধরে) এবং পনিরের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা ২ হাজার ৮০৫ টাকা (প্রতি কেজি ৮৫০ টাকা ধরে) ফিতরা আদায় করতে হবে।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় খুচরা বাজারে দামের তারতম্য থাকতে পারে। সেক্ষেত্রে স্থানীয় বাজারমূল্য অনুযায়ী ফিতরা পরিশোধ করলেও তা আদায় হবে।

ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনূর রশীদ কমিটির সভাপতির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন।

উল্লেখ্য, ঈদের দিন সুবহে সাদিকের সময় যদি কোনো ব্যক্তি নেছাব পরিমাণ সম্পদের মালিক হন—অর্থাৎ সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমমূল্যের সম্পদ থাকে—তবে তার নিজের ও নাবালক সন্তানসহ নির্ভরশীলদের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। ঈদের নামাজের আগে ফিতরা আদায় করার নির্দেশনা রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন