সর্বশেষ

জাতীয়ফিতরা নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা
আজ জাতীয় শহীদ সেনা দিবস: পিলখানার হত্যাকাণ্ডের ১৭ বছর
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন গঠন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি শিক্ষকের
সারাদেশচট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: মৃত বেড়ে ৫, সংকটে আরও চারজন
আশুলিয়া পোশাক শ্রমিককে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, দেড় বছর পর স্বামী গ্রেফতার
কলাপাড়ায় ছয় ছানা রেখে মা কুকুর হত্যার অভিযোগ
আন্তর্জাতিকস্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ: আমেরিকার ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে: ট্রাম্প
বাংলাদেশসহ ৪০ দেশের হাঁস-মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদি আরবের
খেলাঅস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দুই টেস্ট: ডারউইন ও ম্যাকাইয়ে লড়াই আগস্টে
সরকারকে নথি দিল বিসিবি, সাকিবের ফেরার পথে ইতিবাচক অগ্রগতি
সারাদেশ

সরকারকে নথি দিল বিসিবি, সাকিবের ফেরার পথে ইতিবাচক অগ্রগতি

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসান-এর প্রত্যাবর্তন এখন সময়ের অপেক্ষা-এমনটাই ইঙ্গিত মিলছে ক্রিকেট অঙ্গনে।

সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে দায়ের হওয়া আইনি মামলার নথিপত্র সরকারকে জমা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ দাবি করেছে, এতে করে তার দেশে ফেরা ও জাতীয় দলে খেলার পথ আরও সহজ হতে পারে।

২০২৪ সালের ৫ আগস্টের পর সাকিবের নামে হওয়া মামলাগুলো নিয়ে অনিশ্চয়তা ছিল ক্রীড়াঙ্গনে। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, বিষয়টি নিষ্পত্তির পথে এগোচ্ছে। সরকার ইতোমধ্যে এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানা গেছে।

নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব নেওয়ার আগেই সাকিবের বিষয়ে সহায়ক অবস্থানের কথা জানিয়েছিলেন। রাজনৈতিক প্রতিকূলতার অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন, দেশের কৃতী ক্রীড়াবিদদের যেন কোনো ধরনের প্রতিহিংসার শিকার হতে না হয়। দায়িত্ব গ্রহণের পরও তিনি আশ্বস্ত করেন যে, সাকিব ও মাশরাফি বিন মর্তুজা-র মতো ক্রিকেটারদের পাশে থাকবে সরকার।

বিসিবির পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বোর্ড পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, সাকিবের মামলার বিষয়টি সরকার দেখভাল করবে এবং তার নিরাপত্তাও নিশ্চিত করা হবে। জাতীয় দলের স্বার্থে তাকে ফেরানোর প্রয়োজনীয়তার কথাও সরকারকে জানানো হয়েছে।

সব মিলিয়ে আইনি জট কাটলে খুব শিগগিরই জাতীয় দলের জার্সিতে আবারও দেখা যেতে পারে সাকিবকে-এমন আশাই করছেন সমর্থকরা।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন