সর্বশেষ

সারাদেশ

দৌলতপুর সীমান্তে ভারতীয় চকলেট বাজি উদ্ধার, আটক ২

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় চকলেট বাজি আনার সময় দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বাজি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হোসেনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, সীমান্ত দিয়ে ভারতীয় চকলেট বাজির বড় একটি চালান বাংলাদেশে প্রবেশ করেছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মহিষকুন্ডি বিওপির একটি বিশেষ টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। সন্দেহভাজন দুই যুবকের গতিরোধ করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ৩ হাজার ৪৪০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, ভেড়ামারা থানার ফারাকপুর গ্রামের কমল ভান্ডারীর ছেলে আসিফ মন্ডল (২০) এবং মিন্টু আলীর ছেলে শিশির আলী (১৮)।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত বাজি ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩৬ হাজার টাকা। আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ তাদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, আতশবাজি ও বিস্ফোরকজাতীয় দ্রব্য জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। সীমান্তে চোরাচালান, মাদক ও অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

৩২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন