সর্বশেষ

সারাদেশ

গোবিন্দগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কায়সার প্লাবন, গাইবান্ধা
কায়সার প্লাবন, গাইবান্ধা

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গোবিন্দগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ সময় ইয়াবা পরিবহনের জন্য ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

মঙ্গলবার (১৭ জানুয়ারি ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ থানার কামারদহ ইউনিয়নের মোগলটুলি এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের মোগলটুলি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই অভিযান পরিচালিত হয়।

সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নির্দেশনায় পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে অভিযানে সন্দেহভাজন সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৭-৫৪৮২) তল্লাশি করা হয়। গাড়িটির গিয়ার লিভারের ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক হওয়া মাদক ব্যবসায়ীর নাম মো. রাব্বি মোরশেদ খান (৩৭)। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন