সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহের ফুলপুরে বাস-সেনা গাড়ি সংঘর্ষে ৩ নিহত, ১০ আহত

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ফুলপুরে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের বালিয়া মোড় এলাকায় আজ সকাল সাড়ে দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস ও ময়মনসিংহগামী সেনাবাহিনীর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুই যানবাহনের ১০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে বাস চালক আব্দুল বাসেত ও একজন পথচারী ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত অবস্থায় সেনাবাহিনীর গাড়ির চালক সার্জেন্ট রেজাউল করিমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তিনি মারা যান। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন