সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ সেকশনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুধবার সকাল থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

নির্বাচনের ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শিল্পকারখানা চালু হওয়ায় এবং পণ্য পরিবহন বৃদ্ধি পাওয়ায় যান চলাচল স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যাওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে চলা যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে মৌচাক থেকে মদনপুর পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এ বিষয়ে যাত্রী ও পরিবহন চালকরা জানান, ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকার কারণে তারা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, যানবাহনের অতিরিক্ত চাপ এবং মদনপুরের এশিয়ান হাইওয়ের ভাঙা সড়ক অংশের কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। তবে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

জানানো হয়, ট্রাক ও ভারী যানবাহনের হঠাৎ বৃদ্ধি এবং সড়কের সংস্কার কাজ মিলিতভাবে এই যানজটের মূল কারণ হিসেবে ভূমিকা রেখেছে।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন