সর্বশেষ

সারাদেশ

সংসদ নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ভোরে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি জব্দ করা হয়।

ঘটনার বিষয়ে দুপুর ১২টায় বিজিবির ৫৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে বিজিবির একটি টহল দল শিবগঞ্জ উপজেলার ঠুটাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে দুটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং চারটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র পাচারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোও সেই ধারাবাহিকতার অংশ বলে ধারণা করা হচ্ছে। তবে আসন্ন নির্বাচন ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি জানান, গত ছয় মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বিজিবি মোট ১৪টি আগ্নেয়াস্ত্র, ৪৪ রাউন্ড গুলি এবং সাড়ে নয় কেজি বিস্ফোরক উদ্ধার করেছে।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন