সারাদেশ
কুড়িগ্রাম-২ আসনের মনোনীত বিএনপি প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের জেষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার ওয়ায়েস কারনী বলেছেন, তার বাবা সারাজীবন কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ীর মানুষের পাশে ছিলেন। তিনি বলেন, 'সুখ-দুঃখে তিনি কখনো আপনাদের ছেড়ে যাননি।'
কুড়িগ্রাম-২: ধানের শীষ প্রার্থীর মিছিলে উন্নয়নের প্রতিশ্রুতি
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রাম-২ আসনের মনোনীত বিএনপি প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের জেষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার ওয়ায়েস কারনী বলেছেন, তার বাবা সারাজীবন কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ীর মানুষের পাশে ছিলেন। তিনি বলেন, 'সুখ-দুঃখে তিনি কখনো আপনাদের ছেড়ে যাননি।'
ওয়ায়েস কারনী আরও জানান, ধানের শীষ বিজয়ী হলে এবং বিএনপি সরকার গঠন করলে কুড়িগ্রামের নদী ভাঙন প্রতিরোধ, সড়ক-পথ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করা হবে।
আজ বিকেলে শহরে ধানের শীষের বিশাল মিছিলের পর আয়োজিত সমাবেশে তিনি এসব প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদ রানা বাবু, সুলতান আহমেদ, রিপন, মনি, বাধন, সোহেল, মারুফ, চান্দ, শামিম, লাভলু, আছমা ও রত্না প্রমুখ।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন