সর্বশেষ

সারাদেশ

চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মুন্না রহমান, চুয়াডাঙ্গা
মুন্না রহমান, চুয়াডাঙ্গা

রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, যানজট নিরসন এবং আসন্ন জাতীয় ও স্থানীয় বিভিন্ন কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, জেলার শান্তি ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতিতে কাজ করতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে সংশ্লিষ্ট বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান জেলা প্রশাসক।

সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, চুয়াডাঙ্গায় মাদকের প্রবেশ ও বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। সম্প্রতি ‘এস্কাফ’ নামক একটি মাদকের বড় চালান জব্দ করার কথাও উল্লেখ করেন তিনি। পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, শুধু পুলিশ বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে এককভাবে এই সমস্যা মোকাবিলা সম্ভব নয়। মাদক প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম তারিক উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, সিভিল সার্জন হাদী জিয়াউদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান সাহেল, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা।

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন