সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সারাদেশ

নারী হেনস্তার প্রতিবাদে মোংলায় জামায়াতের নারী সদস্যদের বিক্ষোভ

মাসুদ রানা, মোংলা   
মাসুদ রানা, মোংলা  

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোটের মাঠে নারীদের হেনস্তার প্রতিবাদ ও নিরাপদ নির্বাচন নিশ্চিতের দাবিতে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামীর কয়েক হাজার নারী নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এ সময় তারা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, ভয়ভীতি দেখিয়ে নারীদের দমিয়ে রাখা যাবে না। তারা প্রশাসনের কাছে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নারী, শিশু ও সকল ভোটারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে ভবিষ্যতে আবারও শান্তিপূর্ণ আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা আরও বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি হলে তার সম্পূর্ণ দায় প্রশাসনকেই নিতে হবে। বাংলাদেশের নারী সমাজ এখন সচেতন ও ঐক্যবদ্ধ—তাদের আর দমন করা যাবে না বলেও মন্তব্য করেন তারা।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মো. কহিনুর সরদার, পৌর জামায়াতের সেক্রেটারি মো. হোসেনসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।

উল্লেখ্য, ঢাকা-৪ ও টাঙ্গাইলে সংঘটিত সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মোংলায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

২২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন