সর্বশেষ

সারাদেশ

চুয়াডাঙ্গায় বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন

মুন্না রহমান, চুয়াডাঙ্গা 
মুন্না রহমান, চুয়াডাঙ্গা 

শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলা ইশারা ভাষা দিবস-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার  সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও তাদের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সকলের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর সিদ্দিকুর রহমান।

বক্তারা বাংলা ইশারা ভাষার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপনে ইশারা ভাষার চর্চা ও প্রসারে সমাজের সর্বস্তরের মানুষের সচেতন হওয়া প্রয়োজন।

অনুষ্ঠান শেষে উপস্থিত প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রয়োজনীয় বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, চুয়াডাঙ্গা।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন