সর্বশেষ

জাতীয়রয়টার্সকে তারেক রহমান: জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠনের পরিকল্পনা নেই
তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের
সারাদেশ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে তারেক রহমান, জনসভা ঘিরে ব্যাপক উৎসাহ
আন্তর্জাতিকপাকিস্তানের ইসলামাবাদের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ জন
খেলাটি–টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তান–নেদারল্যান্ডস সরাসরি, বেলা ১১–৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক টিভি, ওয়েস্ট ইন্ডিজ–স্কটল্যান্ড সরাসরি, দুপুর ৩–৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক টিভি,
ভারত–যুক্তরাষ্ট্র সরাসরি, সন্ধ্যা ৭–৩০ মি., স্টার স্পোর্টস ১ ও ২, নাগরিক টিভি
রাজনীতি

তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার রাত আটটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইংরেজিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তারেক রহমানের সম্প্রতি ঘোষিত রাজনৈতিক পরিকল্পনার কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার মাধ্যমে উভয় নেতা জাতির সামনে নিজ নিজ নির্বাচনী ইশতেহার তুলে ধরতে পারেন। এতে জনগণই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে বলে তিনি মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, বাংলাদেশের জন্য একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা প্রয়োজন, যেখানে সব রাজনৈতিক শক্তি জনগণের রায় ও ইচ্ছাকে সম্মান করবে। তাঁর ভাষায়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাজনৈতিক বৈধতা অর্জন সম্ভব, আর জনআস্থা ও ন্যায্যতা ছাড়া কোনো নির্বাচনী ফল জনগণের বিশ্বাস অর্জন করতে পারে না।

জুলাই বিপ্লব–পরবর্তী রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, দেশের তরুণ প্রজন্মের কাছে রাজনৈতিক নেতৃত্বের বিশেষ দায় রয়েছে। তিনি বলেন, রাজনীতি যে ভদ্র, শালীন ও সংঘাতমুক্ত হতে পারে, তা প্রমাণ করার সময় এসেছে।

ভবিষ্যৎ শাসনব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, এমন একটি কাঠামো গড়ে তুলতে হবে যা গণমাধ্যম ও জনগণের সরাসরি নজরদারির আওতায় থাকবে, সমালোচনার জন্য উন্মুক্ত হবে এবং যেখানে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন