সর্বশেষ

জাতীয়বরিশালে ২০ বছর পর তারেক রহমান, বেলস পার্কে বিএনপির জনসভা শুরু
জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক
সারাদেশকুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বেলকুচিতে নারীদের ঝাড়ু মিছিল
নেত্রকোনায় নির্বাচন ও গণভোটের নিরাপত্তা বিষয়ক সভা
উন্নয়ন বঞ্চিত অঞ্চল থেকে সেবা শুরু হবে : কুড়িগ্রামে ডা: শফিকুর
যারা মা-বোনদের শ্রদ্ধা করে না, তারা কিভাবে দেশ চালাবে : ফখরুল
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি নির্বাচনী নিরাপত্তায় মোতায়েন ১৮৩ প্লাটুন
জামায়াতে ভোট দিলে কোরআন-সুন্নাহর আইন বাস্তবায়িত হবে : মুজিবুর
নারীর অধিকার খর্ব হলে বিএনপি মানবে না : নাটোরে দুলু
নির্বাচনের আগে সাইবার হামলার অভিযোগ গোলাম পরওয়ারের
নাটোরে জামায়াতের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
কিডনি রোগে শেরপুর-৩ আসনের ১১ দলীয় জোট প্রার্থীর মৃত্যু
দৌলতপুর সীমান্তে অভিযানে মাদকসহ কারবারি গ্রেফতার
শার্শায় মসজিদের টয়লেট নির্মাণকালে ককটেল বিস্ফোরণে ২ শ্রমিক আহত
নরসিংদীর রায়পুরায় সংঘর্ষে গুলিবিদ্ধ স্কুলছাত্রের মৃত্যু, আহত ১০
প্রতিদ্বন্দ্বীর নিরাপত্তাও নিশ্চিত করার প্রতিশ্রুতি ফরিদুল ইসলামের
বরগুনায় বিয়ের প্রলোভনে নারীর ওপর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিকমুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত
খেলাক্রিকেটের আইনে বেশ কয়েকটি বড় পরিবর্তন এমসিসির
সারাদেশ

উন্নয়ন বঞ্চিত অঞ্চল থেকে সেবা শুরু হবে : কুড়িগ্রামে ডা. শফিকুর

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা জানান, তারা কোনো পরিবার বা গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চায় না; বরং দেশের ১৮ কোটি মানুষের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।

ডা: শফিকুর রহমান বলেন, 'জামায়াত ক্ষমতায় এলে কুড়িগ্রামের মতো পিছিয়ে পড়া ও বঞ্চিত জেলাগুলো থেকে উন্নয়ন শুরু হবে। কোনো দাবি জানাতে হবে না; এটি আমাদের নৈতিক দায়িত্ব। এরপর অন্য বঞ্চিত জেলার উন্নয়নও তদনুসারে করা হবে। যারা রাষ্ট্রের দায়িত্বে যাবে, তারা রাষ্ট্রের মালিক নয়, রাষ্ট্রের চৌকিদার। চৌকিদারদের দায়িত্ব পালনের মাধ্যমে দেশের মানুষ উপকৃত হবে।'

তিনি আরও বলেন, 'আমরা উত্তরাঞ্চলকে কৃষি ও শিল্পের রাজধানীতে রূপান্তরিত করব। যুবক, যুবতি, মা-বোনরা কাজ পাবেন; কেউ বেকার থাকবে না। কৃষি বিপ্লবের মাধ্যমে সবাই কর্মসংস্থানের সুযোগ পাবে। শুধু কৃষক নয়, গরিবের সন্তানদের মধ্যেও আগামী দিনের নেতৃত্ব বের হবে, এবং রাষ্ট্র ও সরকারের দায়িত্ব হবে তাদের মেধা বিকশিত করা।'

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ সিবগাতুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। এছাড়াও কুড়িগ্রাম জেলা জামায়াতের সভাপতি অধ্যাপক আজিজুর রহমানের সভাপতিত্বে জেলার উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ ২৫–২৮ কুড়িগ্রাম আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজকের জনসভায় কুড়িগ্রামের ৯টি উপজেলা থেকে প্রায় ২ লক্ষাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে চারটি সংসদীয় আসনের প্রার্থীদের দাঁড়িপাল্লা ও শাপলা কলির প্রতীক তুলে দিয়ে ভোট প্রার্থনা করা হয়।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন